• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর মান্দায় যমজ দুই বোনের সাফল্য

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ জুলাই, ২০২৩

মাহবুবুজ্জামান সেতু,মান্দা নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় এসএসসি পরীক্ষার ফলাফলে সানজিদা আক্তার রিয়া ও সুমাইয়া আক্তার রিমি নামের দুই যমজ বোন জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে রিমি গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তারা দু’জনেই বিজ্ঞান বিভাগের ছাত্রী। গণেশপুর-সতীহাট (জি.এস) বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে তারা।
৫নং গণেশপুর ইউনিয়নের গণেশপুর (উত্তরপাড়া) গ্রামের অবসরপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার (এএসপি) আলহাজ্ব খাদেম আলী মোল্লা’র যমজ মেয়ে তারা । পিএসসি ও জেএসসি পরীক্ষাতেও সন্তোষজনক ফলাফল করেছিলো তারা দু’জনে। এবার এসএসসিতেও জিপিএ-৫ পেয়ে সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তাদের এমন অর্জনে প্রশংসা করছেন এলাকাবাসী।
রিয়া ও রিমি’র বড় ভাই ওমর ফারুক বলেন, পড়াশোনার বিষয়ে খুবই মনোযোগী ছিলো তারা। আর সেকারণে তারা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। আদরের ছোট বোনদের এমন সাফল্যে আমরা গর্বিত।
রিয়া ও রিমি বলেন, আমাদের ভালো ফলাফলে বাবা-মা ও বড় ভাইদের পাশাপাশি শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। আমরা পড়াশোনায় সময়ের গুরুত্ব দিয়েছি বলেই ভালো ফলাফল করতে পেরেছি। ভবিষ্যতে তারা দু’জনেই পুলিশ অফিসার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে।
প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, তাদের এই অর্জনে আমরা অত্যন্ত খুশি। আগামীতেও এর ধারবাকিতা অব্যাহত রাখার জন্য তাদের দু’জনের প্রতি আহবান জানানোর পাশাপাশি উভয়ের উত্তরোত্তর মঙ্গল এবং সফলতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category