• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক

দিনকাল বিডি ২৪ / ১০ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

ফুলবাড়ী থানায় মোটরসাইকেল চুরির মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চোরসহ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।গত ১১ নভেম্বর সকাল আনুমানিক ১১টা থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে ফুলবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ড ইস্তাব নগর দুলাল মার্কেটে হাসেম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে একটি টি ভি এস অ্যাপাচি আরটিআর-১৬০ সিসি, কালো রঙের মোটরসাইকেল চুরি হয়ে যায়। যার মূল্য প্রায় ২ লাখ টাকা।মোটরসাইকেলের মালিক মোঃ আয়নাল মিয়া (৩৬), পিতা- মৃত কলিম উদ্দিন, সাং- উচা বালুয়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর ফুলবাড়ী থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলা নং- এফআইআর নং-১৫, তারিখ- ১৫ নভেম্বর ২০২৬, জিআর-২২৬, ধারা- ৩৭৯ পেনাল কোড ১৮৬০।মামলার পর দিনাজপুর জেলার পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের, নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ও এসআই এস.এম আশিকুর রহমানসহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।গোপন সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৫ নভেম্বর রাত ৩টা ৩০ মিনিটে দিনাজপুর কোতয়ালী থানাধীন ৭ নং উত্তরাইল ইউনিয়নের ১ নং নুনাইচ গ্রামে রুবেল মিয়ার মুরগির ফার্মের সামনে থেকে চোরকে আটক করা হয়।আটককৃত আসামি মোঃ লুৎফর রহমান ওরফে লতিফুর রহমান (৩২) পিতা- মোঃ বাবুল আকতার, মাতা- মোছাঃ লতিফা খাতুন, সাং- নুলাইবাড়ী (শেখপুরা), থানা- দিনাজপুর কোতয়ালী, জেলা- দিনাজপুর। তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, বিশেষ অভিযান পরিচালনা করে চোরকে মোটরসাইকেল সহ আটক করতে সক্ষম হয়েছি।তিনি আরও বলেন, ফুলবাড়ী থানা এলাকায় চুরি, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে থানা পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category