• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর মান্দায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ জুন, ২০২৪

মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় নকলমূক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের বাংলা পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে (মান্দা-১ কোড নং- ২৮৭) ৫২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ( মান্দা বি- ২ কোড নং- ২৮৮) ৪৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন, চকউলী ডিগ্রী কলেজ কেন্দ্রে (মান্দা-৩ কোড নং- ২৮৯) ৪২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন এবং গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ কেন্দ্রে (মান্দা-৪ কোড নং- ২৯০) ৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন অনুপস্থিত ছিলেন। অপরদিকে,ইনডেকস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে (কোড নং- ২১১১৩) ১৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন এবং সাতবাড়িয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে (কোড নং- ২১০৪৩) ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন অনুপস্থিত ছিলেন। এছাড়াও রেবা আখতার আলিম মাদ্রসা কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ বেদারুল ইসলাম মকুল সচিব বলেন অবাধ, সুষ্ঠ এবং নকলমূক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধ পরিকর।

এ ব্যাপারে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্ আলম সেখ বলেন,পরীক্ষা চলাকালীন সময়ে যেনো কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেছি। যে যার অবস্থান থেকে পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনা করবেন বলে আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category