• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ জুন, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে ১৭ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও জোরালো তৎপরতায় সেই চেষ্টা নস্যাৎ হয়ে গেছে। আজ শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হাঁপানিয়া সীমান্তের কুলমুডাঙ্গা এলাকার ২৩৮/এমপি সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অনুপ্রবেশের চেষ্টাকারী দলটিতে নারী ও শিশুসহ মোট ১৭ জন রয়েছেন। এর মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু বলে নিশ্চিত করেছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতের ৮৮ বিএসএফের পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা ওই ১৭ জন ব্যক্তিকে জোর করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা চালায়। খবর পেয়ে হাঁপানিয়া বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আন্তর্জাতিক শূন্যরেখায় (জিরো লাইন) তাদের অবস্থান শনাক্ত করে এবং অনুপ্রবেশ আটকে দেয়।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বিজিবির কঠোর ও সতর্ক অবস্থানের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা সফল হতে পারেনি। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে থাকা ওই ১৭ জনকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম ও প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category