শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় নজিপুর প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মার্চ) সন্ধ্যয় মুগ্ধ স্কয়ার কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ- সভাপতি টিপু সুলতান, সদস্য রিফাত হোসেন, শাহরিয়ার শান্ত, তারেক রহমান, হাবিবুর রহমান সহ অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রেসক্লাব সভাপতি ফরহাদ হোসেন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। সকল সদস্যদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য অনুরোধ করেন।