রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
নব নির্বাচিত শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগ কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নব নির্বাচিত সভাপতি মোতাহারুল লিটনের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নব নির্বাচিত সাধারন সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান সুজা, লাবিনা আক্তার লিমা, যুগ্ম-সাধারন সম্পাদক এডিএম শহিদুল ইসলাম, এড. তরিকুল ইসলাম ভাসানী, সাংগঠনিক সম্পাদক এড. মেরাজ উদ্দিন চৌধুরী ও প্রচার সম্পাদক মিজানুর রহমান রাজা। আলোচনা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন খড়িয়া কাজির চর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম. এ খালেক। এসময় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।