• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাচোলের উপজেলা নির্বাহী অফিসারের বদলীর আদেশ বাতিল,জনমনে স্বস্তি

দিনকাল বিডি ২৪ / ২০৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলের উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন’র বদলীর আদেশ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের এ আদেশে জনমনে স্বস্তি নেমে এসছে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের গত ২৪/০৮/২০২৩ইং তারিখের ০৫.৪৩.০০০০.০১৪.৩৩.০০১.২৩.১৪৮৯ নম্বর প্রজ্ঞাপনে জনাব মোহাইমেনা শারমীন(পরিচিতি নং-১৭৮৬৪), উপজেলা নির্বাহী অফিসার নাচোল, চাঁপাইনবাবগঞ্জকে উপজেলা নির্বাহী অফিসার পতœীতলা, নওগাঁ হিসেবে বদলীর আদেশটি মহামন্য রাস্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী কমিশনার মোছাঃ ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত আদেশপত্রে আজ বুধবার (১৩/০৯/২০২৩ তারিখে) বাতিল করা হয়েছে। উল্লেখ্য, তিনি গত ০৭/০৭/২০২২ইং তারিখে নাচোল উপজেহলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। কিন্তু গত ২৪/০৮/২০২৩ ইং তারিখ জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক আদেশ বলে তাঁকে নওগাঁ জেলার পতœীতলা উপজেলায় বদলীর আদেশ হয়। এ বদলীর আদেশ পাওয়ার পর নাচোলের সুধীমহলে হতাশা ও তার কার্যকালে নাচোলের উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে আশংকা দেখা দেয়। বিশেষ করে উপজেলার নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় বীরাঙ্গনা ইলামিত্রের স্মৃতি সংগ্রহশালা নির্মান ও বাস্তবায়ন নিয়েও আশংকা তৈরী হয়। তাই সরকারের ইতিপূর্বের বদলী আদেশ স্থগিত করে নাচোল উপজেলায় পূণঃবহাল হওয়াতে জনমনে স্বস্তি নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category