নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ ছাত্রশিবিরের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় নাচোল পৌর এলাকার হাটচাতালে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে ইসলামী ছাত্রশিবির আয়োজিত গায়েবানা জানাজায় নাচোলের জনসাধারণসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারী অবসরপ্রাপ্ত প্রভাষক ইয়াহ্ ইয়া খালেদ, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, সেক্রেটারী মোবারক আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, পৌর নায়েবে আমীর রফিকুল ইসলাম,
সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা এ্যাড. সিরাজুল ইসলাম ও নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক। জানাজা পূর্ব বক্তব্যে উপস্থিত নেতারা নাচোলের জনসাধারণকে শান্ত থাকা ও আওয়ামীলীগের নেতা-কর্মী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির লোকদের জান-মালের নিরাপত্তা প্রদানের আহŸান জানান। জানাজা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।