• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাচোলে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন

দিনকাল বিডি / ২১৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে উপজীব্য করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন ও সর্বোত্তম এবং উন্নত ডিজিটাল পরিসেবা প্রদানকারি স্টলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে শেষ হয়। উপজেলা পরিষদ ফুটবল মাঠে ৪টি প্যাভেলিয়নের আওতায় ৩৪টি স্টলে সরকারের ডিজিটাল ও দেশের ডিজিটাল পরিসেবার চিত্র তুলে ধরে তাদের সেবা প্রদর্শণ করে। ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রতিষ্ঠান ও ব্যক্তি কেন্দ্রীক নতুন উদ্ভাবককে সরকারী অনুপ্রেরনা ও পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য এ মেলার আয়োজন করে সরকারের আইসিটি বিভাগ। এবছর “উদ্ভাবনী জয়োল্লাসে ষ্মার্ট বাংলাদেশ”-প্রতিপাদ্যকে উপজীব্য করে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত চারটি প্যাভিলিয়নের পরিসেবা প্রদর্শনের পর বিকেলে উপজেলা প্রশাসনের পরিদর্শনের পর সর্বোচ্চ ও উন্নত সেবাদানকারী স্টলের মধ্যে ৩টি স্টলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেসাহাইমেনা শারমীন, উচ্চ আদালতের রায়ে সদ্য স্বপদে যোগদানকৃত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু ও ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এবারে ডিজিটাল উদ্ভাবনী মেরায় সেরা স্টল হিসেবে ১ম স্থান অধিকার করে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়, ২য় স্থান পায় নাচোল খ.ম. সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করে উপজেলা কৃষি অফিস। অন্যদিকে সেরা উদ্ভাবক হিসেবে ১ম স্থান অধিকার করে প্রাথমিক শিক্ষা অফি, ২য় স্থান অধিকার করে মাধ্যমিক শিক্ষা অফিস ও ৩য় স্থান অধিকার করে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’র মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category