• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাচোলে দু’ ছিনতাইকারী আটক

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটার,

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মধ্য রাতে
দু’ ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটক করে থানায় সোপর্দ করেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, উপজেলার কসবা
ইউপির বাইলকাপাড়া গ্রামের পিয়ারুলের ছেলে নাজমুল হোসেন(২৪)
শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে তার নিজ আম বাগানে সেচ দিয়ে
বাড়ি ফেরছিলেন। পথে সাইফুদ্দীন হাজির পুকুর পাড়ের পূর্বপাশে
সোনাইচন্ডি-বংপুরগামী পাকা রাস্তার উপর পৌঁছিলে পূর্বে থেকে ওৎ
পেতে থাকা শিবগঞ্জ উপজেলার কলাবাড়ি গ্রামের মোয়াজ্জেম আলীর
ছেলে রুবেল আলী(৩২) ও গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের
মসিদুল হকের ছেলে কামরুল জামান(৪১) তাদের মোটরসাইকেল দিয়ে
পথরোধ করে ভয়-ভীতি দেখিয়ে নাজমুলের পকেটে থাকা ১৩ হাজার টাকা ও
একটি মোবাইল ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে গোমস্তাপুর
রোডের দিকে চলে যায়। নাজমুল হোসেন তার বাই সাইকেলযোগে
বাইলকাপাড়া মোড়ে পৌঁছিলে সেখানে লোকজনের সাথে ছিনতায়ের
ঘটনা বলেন। ওইসময় লোকজন গোমস্তাপুর রোডের কয়েকজনকে
মোবাইলে বিষয়টি জানিয়ে ছিনতাইকারীদের পথরোধের অনুরোধ
জানিয়ে তারাও মোটরসাইকেলযোগে রওনা দেন। খবর পেয়ে রাত সাড়ে
৮টার দিকে উপজেলার শিবপুরা গ্রামে ওই ছিনতাইকারীদের স্থানীয়রা
আটক করে নাজমুল ও নাচোল থানাপুলিশকে খবর দেয়। নাজমুল ঘটনাস্থলে
পৌঁছে ওই ছিনতাইকারীদ্বয়কে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ২
ছিনতাইকারীকে আটক করে মোবাইল ও টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে
নাচোল থানায় মামলা হয়েছে ও ১৪ মার্চ শনিবার আসামীদের জলহাজতে
পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category