• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাচোলে বই উৎসব অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১১৩ Time View
প্রকাশঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে এবছর বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সরকারী নির্দেশনায় আনুষ্ঠানিকতা না থাকায় আজ বুধবার সকাল ১০টায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কোন কোন শ্রেণীর নতুন পাঠ্যপুস্তক চাহিদার তুলনায় কম সরবরাহ থাকায় পূর্ণ সেট পাওয়া যায়নি তবুও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি নতুন বছরের প্রথম দিনে নতুন বই অনানুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। আজ বুধবার নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে বই বিতরনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষিকা সাহানাজ বেগমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category