• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

নাচোল থানাপুলিশের অভিযানে আটক-৫

দিনকাল বিডি / ২৭৪ Time View
প্রকাশঃ বুধবার, ৫ অক্টোবর, ২০২২

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ৪জন ও ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্ত একজনসহ পাঁচজনকে জেলহাজতে পাঠিয়েছে নাচোল থানাপুলিশ।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, সিআর পরোয়ানাভূক্ত নাচোলের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার সূর্যপুর গ্রামের সোহরাব আলীর ছেলে মেহের আলী, গোলাবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মতিউর রহমান, নেজামপুর গ্রামের মন্ডলের ছেলে আব্দুর রশিদ, ফোজদারী কার্যবিধির আওতায় নাচোল পৌর এলাকার চেয়ারম্যান পাড়ার মতিউর রহমানের ছেলে হিমেলকে আটক করে নাচোল থানাপুলিশ। অপরদিকে উপজেলার কন্যানগর গ্রামের মুসলিমের ছেলে তৌহিদুল ইসলামকে মাদক আইনে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন একমাসের সাজা প্রদান করেন। আসামীদেরকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category