• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাচোল মহিলা কলেজের  তিন দশক পূর্তি উৎসব পালিত 

ইব্রাহিম বাব / ১৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত একমাত্র নারী শিক্ষার বিদ্যাপিঠ নাচোল মহিলা কলেজের ২দিন ব্যাপি তিন দশক পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ জানুয়ারী সকাল ১০টায় কলেজ চত্বরে শিক্ষার্থীদের মাঝে নিবন্ধন ও উৎসব উপকরণ বিতরণ করা হয়। ওইদিন সন্ধায় আলোকসজ্জার উদ্বোধন করেন সাবেক সচিব এএইচএম আব্দুল্লাহ। অনুষ্ঠানের ২য় দিন ১ ফেব্রুয়ারী নিবন্ধনকৃত শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি কলেজ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উৎসব অনুষ্ঠানে মিলিত হয়। বেলা ১১টায় নাচোলের সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও যুগ্ন সচিব (অবসরপ্রাপ্ত) ইরতিজা আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। অতিথিবৃন্দ স্মৃতি স্মারক ও মরোণোত্তর সম্মাননা স্মারক উন্মোচন করেন। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ। অত্র কলেজ প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য গুনিজনদের সম্মাননা জ্ঞাপন করা হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক সচিব এএইচএম আব্দুল্লাহ, বাংলাদেশ আর্মি ট্রেনিং এন্ড সাইন্স ইন্সিটিউিটের উপাচার্য ও ট্রেজারার ড.শামিমরেজা মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম, এ্যাড. ইসাহাক আলী ও সহকারী কমিশনা(ভূমি) রাজিয়া সুলতানা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category