• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাটোরে যুবলীগ সভাপতিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ- জয় বাংলা স্লোগান

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল ২৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এশিয়া চৌধুরী সাবে ক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠজন বলে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি এবং তার ছেলে আত্ম গোপনে ছিলেন। দেড় বছর আত্ম গোপনে থাকার পরে ‍ র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গতকাল ‍র্্যাব-৪ তাকে ঢাকার মিরপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করেন। র্যাব সদস্যরা আজ এহিয়াকে ঢাকা থেকে নাটোরে এনে নাটোর সদর থানায় হস্তান্তর করে। এরপরেই সদর থানা পুলিশ তাকে নাটোরে ২০২৪ সালে সংঘটিত জুলাই যোদ্ধা রবিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
আজ নাটোরে একজন আইনজীবী মারা যাওয়ার কারণে আদালত না বসায় মামলার কোন শুনানি হয়নি। সেই কারণে বাদী বা বিবাদী পক্ষের কোন আইনজীবীও সেখানে উপস্থিত হননি।
আদালতে তোলার সময় তিনি শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে থাকেন। পুলিশ তড়িঘড়ি করে আবারো তাকে প্রেজেন্ট ভ্যানে উঠিয়ে নিয়ে চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category