• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ মান্দায় এলজিইডি’র রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার মৈনম হাইস্কুল মোড় থেকে সদর উপজেলার বলিহার ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৭৮০ মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা নির্মাণে নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ শুরু হতেই ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, বিট বালুর পরিবর্তে রাস্তার বেজকোর্সে ব্যবহার করা হচ্ছে পোড়া কয়লার গুঁড়া ও ইটভাটার রাবিশ। এতে রাস্তাটির স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কোথাও কোথাও রাবিশের স্তর অপ্রতুল, আবার কোথাও উপকরণ ভেঙে বালুর মতো গুঁড়ো হয়ে গেছে। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
স্থানীয় বাসিন্দা হাসান আলী বলেন, “এই রাস্তাটি বহুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। আমরা আশাবাদী ছিলাম নতুন রাস্তা ভালোভাবে হবে। কিন্তু এখন যা হচ্ছে, তা দেখে হতাশ হয়েছি। বিট বালুর পরিবর্তে রাবিশ ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
জানা গেছে, মান্দা ও বলিহার ইউনিয়নের সীমানা নিয়ে প্রশাসনিক জটিলতায় কাজটি বহুদিন ধরে আটকে ছিল। অবশেষে ২০২৪-২৫ অর্থবছরে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় ঠিকাদার মো. তানজিম কাজটির দায়িত্ব পান। কিন্তু কাজ শুরু হতেই অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠে।
এলাকাবাসীর দাবি, রাস্তার নির্মাণ কাজে দ্রুত মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে যথাযথ উপকরণ ব্যবহারের মাধ্যমে একটি টেকসই সড়ক নির্মাণ নিশ্চিত করা হোক।
কাজের অনিয়মের বিষয়ে জানতে ঠিকাদার তানজিমুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু সায়েদ বলেন, “নিম্নমানের উপকরণ ব্যবহারের কথা আমার জানা নেই। বিষয়টি যাচাই করে দেখছি।”
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category