• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে জামালপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি, জামালপুর :

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) কর্মীদের সংগঠনের উদ্যোগে নিয়োগ বিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে জামালপুরের মেলান্দহে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে পরিবার কল্যাণ কর্মীদের অধিকার আদায় পরিষদের আহবানে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য দেন, জামালপুর জেলার পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক এফপিআই মন্জুরুল ইসলাম, মেলান্দহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের এফপিআই আরিফুর রহমান, এফপিআই আকরামুজ্জামান, এফডব্লিওভি তাহমিনা চৌধুরী ও এফডব্লিওএ দিলশাদ জাহান।

কর্মসূচি পালনকালে বক্তারা অভিযোগ করে বলেন, মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনার ২৪/৭ সেবা, জরুরি সহায়তা, সচেতনতা কার্যক্রম ও মাতৃস্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কর্মীদের পদোন্নতি, পদসংস্কার ও গ্রেড নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। নিয়োগ বিধি প্রকাশের পর দুই বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

তাঁরা চার দফা দাবি উল্লেখ করে বলেন, নিয়োগ বিধির দ্রুত বাস্তবায়ন, সঠিক এমআইএস তথ্য হালনাগাদ করণ, জেলা-উপজেলায় নির্দেশনা কার্যকর এবং কর্মপরিবেশ-নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তাদের এই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category