• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নির্বাচন অবশ্যই পিআর পদ্ধ‌তি‌তেই হ‌তে হ‌বে: জামায়াতের সহকারী সে‌ক্রেটারী আব্দুল হালিম

দিনকাল বিডি / ৮২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

‎
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‎জামায়া‌তে ইসলামীর কে‌ন্দ্রীয় সহকারী সে‌ক্রেটারী জেনা‌রেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং প্রত্যেক নাগরিকের ভোটকে মূল্যায়নের জন্য এ পদ্ধতিই (পিআর) সবচেয়ে গ্রহণযোগ্য।
‎
‎বুধবার (১ অ‌ক্টোবর ) সকা‌লে জামায়াতে ইসলামী উলিপুর শাখার আয়োজ‌নে মতিন কারিগরি ও কৃষি কলেজের হলরুমে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তি‌নি।
‎
‎মাওলানা আব্দুল হালিম ব‌লেন, জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ এবং কুরবানিই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে।
‎
‎আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ওপর চালানো জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে তিনি আরো বলেন, এসব নির্যাতন সত্ত্বেও জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থেমে যায়নি। ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবে।
‎
‎কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য ও আসন পরিচালক জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত আমীর অ‌্যাডভোকেট কামাল কবির লিটন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category