এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রামে মহাসড়কের মীরসরাই উপজেলার সোনা পাহাড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রতগামী যাত্রীবাহী বাসের প্রচন্ড ধাক্কায় হেলপার নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর (রবিবার) ভোরের দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। নিহত হেলপার মুরাদ হোসেন (২৭)
এর গ্রামের বাড়ি সৈকত নগরী কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মুসলিম পাড়ায়। এবং তিনি ওই এলাকার জামাল হোসেনের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।