• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নিয়ামতপুর সাংবাদিক জনি’র ওপর হামলা ও হত্যার হুমকি, থানায় অভিযোগ

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল স্কুলের কৃতর্মের বিরুদ্ধে গত রবিবার নিউজ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। ফলে সাংবাদিক জনি আহম্মেদের ওপর হামলা চালিয়েছে ওই প্রতিষ্ঠানের মালিকপক্ষসহ শিক্ষকবৃন্দ। রবিবার রাতে দৈনিক ইত্তেফাক ও দৈনিক আলোকিত সকাল নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি জনি আহমেদকে বাড়ী থেকে ডেকে নিয়ে ওতরকিত হামলা, এলোপাতাড়ি মারপিট ও হত্যার হুমকি প্রদান করে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন জনি আহম্মেদ।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়াস্থ নিজ বাড়ী থেকে নিয়ামতপুর আইডিয়াল স্কুলের টিকরামপুর গ্রামের আমুর ছেলে রাজু আহমেদ, প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক হুমায়ন কবিরসহ অনেকে ডেকে বাইরে এনে তাদের স্কুলের সংবাদ পরিবেশন করায় অকথ্য ভাষায় গালি গালাজ, দেশীয় অস্ত্র নিয়ে বেধড়ক মারপিট শুরু করে। জনি আহমেদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
গ্রামবাসী উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামের পরামর্শ দেন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ০৫/১২/২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category