• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নেত্রকোনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মোঃ নাজমুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় ২০২৪-২০২৫ অর্থবছরে ‘পোগ্রাম ইন এগ্রিকালচারাল অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সদর উপজেলা হলরুমে আয়োজিত এই কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক কৃষক অংশ নেন।

পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ চন্দন কুমার মাহপাত্রের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছাস পালের সঞ্চালনায় কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার সালাউদ্দিন কায়সার এবং নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন।

এসময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক, সরকারি কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কংগ্রেসে কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের প্রদর্শনী করা হয় এবং অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে নিম গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category