• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড- বাগেরহাট জোনাল অফিসের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২৪০ Time View
প্রকাশঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

বাগেরহাট জেলা প্রতিনিধি ||

১১ নভেম্বর শনিবার সকাল ১১ টায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড- বাগেরহাট জোনাল অফিসে ব্যবসা পর্যালোচনা সভা বাগেরহাট এরিয়া অফিসের মনিটরিং ইনচার্জ অনিমেষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ লিটন হাওলাদার,এরিয়া প্রধান খুলনা।

প্রধান অতিথি তার বক্তব্যে গ্রাহকদের কোম্পানীর বিভিন্ন সুযোগ সুবিধার ধারণা সহ কোম্পানীর কর্মীদের সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করার বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ ও বক্তব্য প্রদান করেন এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

পর্যালোচনা সভায় আরো বক্তব্য রাখেন মোংলা জোনের জোন ইনচার্জ মুকিতুল হক, বাগেরহাট জোনের এন পিডি আই ইনচার্জ সেখ সাকির হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার ফকির আসাদুজ্জামান, অফিসের স্টাফ সেখ আশিকুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রাধান অতিথি কোম্পানীর কর্মীদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কোম্পানীর ঘোষিত বিভিন্ন শুভেচ্ছা উপহার প্রদান করেন।

পর্যালোচনা সভা শেষে অফিসের সাবেক সহকারী জোনাল ম্যানেজার সদ্য প্রয়াত মরহুম শেখ আব্দুর রশীদ এর মাগফিরাত এর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ রুমি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category