• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পত্নীতলায় নোউ ক্যান্সার ও গ্রামীণফোনের পার্টনারশিপ ও সিম বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় নোউ ক্যান্সার ফোরাম ও গ্রামীণফোন এর পার্টনারশিপ ও সিম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে নজিপুর পৌরসভার সরদারপাড়া মোড়ে ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তদুপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। নোউ ক্যান্সারের প্রকল্প পরিচালক শাকিল রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিম বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের রাজশাহী বিভাগের হেড অফ ইমার্জিং একাউন্টস এরশাদুল হক। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের কি একাউন্টস ম্যানেজার সুব্রত কল্যাণ শীল, বিজনেস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর বিধান কুমার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ তৌকীর আহমেদ, নোউ ক্যান্সার ফোরামের সেলফ কেয়ার প্রকল্পের পরিচালক মাসুমুল হক সিয়াম, খাদিজাতুল কুবরা মুক্তা, নোউ ক্যান্সারের এক্সিকিউটিভ হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন প্রমূখ।

সদস্য মোসতারি রাব্বানী, হাসিনা খাতুন, ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস এর পরিচালক গুলশান আরা, শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।
নোউ ক্যান্সার ফোরামের সেলফ কেয়ার কর্মসূচির ১৫০ জন স্বেচ্ছাব্রতির প্রত্যেকের জন্য গ্রামীণফোনের পক্ষ থেকে কর্পোরেট সিম প্রদান করা হয়। নোউ ক্যান্সার ফোরাম পত্নীতলা এবং ধামইরহাট উপজেলায় ক্যান্সার সহ দুরোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং কাউন্সিলিং করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বজনীন স্বাস্থ্য সেবার অংশ হিসেবে নোউ ক্যান্সার ফোরাম নাগরিকদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে সেলফ কেয়ার কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির লক্ষ্য অর্জনে পার্টনারশিপ গড়ে তোলার অংশ হিসেবে গ্রামীণফোনের সাথে সিম বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category