• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পত্নীতলা উপজেলা পরিষদে তৃতীয়বারের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত ও সাবিনা ইয়াসমিন

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গাফফার বেসরকারিভাবে তৃতীয় বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৭৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়।

বুধবার (৮মে) রাত ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে বেসরকারিভাবে বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা:পপি খাতুন।পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গাফফার মোটরসাইকেল প্রতীকে ৬২ হাজার ৭৮৮ ভোট পেয়ে তৃতীয় বারের মতো বেসরকারিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী ঘোড়া মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ হাজার ৬৯৮ ভোট।

অপরদিকে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন। এতে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আব্দুল আহাদ রাহাত টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭ হাজার ৮৬০ ভোটে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন! তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলীপ চৌহান তালা মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৯৯৯ ভোট ও মো:মিজানুর রহমান টিয়া মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৩৯৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে সাবিনা ইয়াসমিন পেয়েছেন ৫৬ হাজার ৮০৬ ভোটে বিজয়ী । আর নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা পেয়েছেন ৫২ হাজার ৯১১ ভোট।

উপজেলা পরিষদ নির্বাচনে ২ লক্ষ ১হাজার ৯২০ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ১৫ হাজার ৯০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৫৭ দশমিক ৪০ শতাংশ। সকাল থেকে ৭৪টি ভোট কেন্দ্রে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন বলে সহকারি রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানান।

উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার মো: জোবায়ের হোসেন জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মোঃ আব্দুল গাফফার, পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে আব্দুল আহাদ রাহাত এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সাবিনা ইয়াসমিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category