• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পত্নীতলা বিজিবি’র অভিযানে ২৫০ টি গাঁজার গাছ ধ্বংস

দিনকাল বিডি ২৪ / ৪২১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র বিশেষ অভিযানে সীমান্তবর্তী এলাকায় ২৫০ টি গাছের গাঁজার বাগান ধ্বংশ করেছে। বুধবার (১মে) সকাল ১০ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ চকচন্ডি বিজিবি কোম্পানী কমান্ডার কর্তৃক স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের উপস্থিতিতে গাঁজা গাছগুলো ধ্বংস করা হয়।

গত ৩০ এপ্রিল পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর একটি স্পেশাল অপারেশনস্ টিম সুবেদার মোঃ সুলতান খাঁন এর নেতৃত্বে বস্তাবর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নওগাঁ জেলার ধামইরহাট উপজেলাধীন সীমান্তবর্তী মাহিসন্তোস গ্রামের বাদামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০০-২৫০টি গাঁজার গাছ চিহ্নিত করে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএম, পিএসপি এর দিকনির্দেশনায় গাঁজা গাছগুলো ধ্বংস শেষে চকচন্ডি বিজিবি কোম্পানী কমান্ডার, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের উপস্থিতিতে মাদকদ্রব্য চোরাচালানে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইতিমধ্যে সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিশেষ অভিযান শুরু হয়েছে। সকলের নিকট নিরাপদ সীমান্ত বিনির্মানে সহযোগিতা কামনা করেন বিজিবি অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category