• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পাচারের সময় ৬৬০ টন কয়লা বোঝাই ২ টি নৌযানসহ ৪১ চোরাকারীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
মোংলা বন্দরে আমদানী হওয়া কয়লা পরিবহন কালে পাচারের সময় ৬৬০ মেট্রিকটন কয়লাসহ ৪১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় কয়লা পরিবহন কাজে ব্যবহত লাইটার এমভি আল রতনা ও পাচার কাজে ব্যবহত ট্রলার তানজিলা -২ কে জব্দ করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে: কমান্ডার সাব্বির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মোংলা বন্দরের হারবাড়িয়ায় অনস্থানরত একটি বানিজ্যিক জাহাজ ৬৬০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোর নোয়াপাড়া ঘাটের উদ্যেশে বরিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে রওয়ানা হয় এমভি আল রতনা নামক লাইটার। পশুর চ্যানেলের বইটাঘাটা এলাকায় পৌছালে কয়লা পাচারের জন্য নৌযান তানজিলা -২ তে কয়লা বোঝাই শুরু করে পাচারকারীরা। বিষয়টি কোস্টগার্ড পশ্চিমজোন সদর দপ্তর অবহিত হয়ে অভিযানে নামে। কোস্টগার্ডের অভিযানে পাচারকাজে জড়িত থাকা ৪১ ব্যাক্তিকে আটক করে কোস্টগার্ডের অভিযানিক দল। পরে দুপুরে পাচারকারীদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের কাছে হস্তাম্তর করা হয়।তবে রিপোর্ট লেখা পর্যন্ত পাচারকারীদের নাম পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category