• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পার্বতীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ত্রাণ শাখা ও ফায়ার সার্ভিসের আয়োজনে আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে।

পরর্বতীতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্ত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ফায়ার সার্ভিসের উদ্দ্যোগে ভূমিকম্পে বিধ্বস্ত বিল্ডিং থেকে আহত মানুষকে উদ্ধার, অগ্নিকুন্ডলিতে আটকে পড়া ছাত্রকে উদ্ধার ও বস্তিতে সংঘঠিত অগ্নিকাণ্ড নির্বাপনে দুযোর্গ ব্যবস্থাপনার ডিসপ্লে (মহড়া) প্রদর্শন করা হয়। ডিসপ্লে উপভোগে করেন এলাকার শত শত মানুষ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্বতীপুর পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন ও ত্রাণ কর্মকর্তা নুরুন্নবী সরকার। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমিন,ফায়ার সার্ভিস কর্মকর্তা নির্মল সাহ সহ বিভিন্ন স্তরের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category