এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে আর্থিক অনুদানের এক কালীন চেক ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার (০২ মার্চ) বিকেলে পার্বতীপুর উপজেলা সমাজসেবা দপ্তর চত্বরে চেক ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
জানা গেছে,সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এক কালীন আর্থিক অনুদান প্রদান কর্মসূচির আওতায় রবিবার ৪৮ জন ব্যক্তিকে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ এবং ১৩ জন ব্যক্তির মাঝে (প্রত্যেককে একটি করে) হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও চেয়ার বিতরণ করেন খালিদ বিন মনসুর (সহকারী কমিশনার ভূমি),ইউএনও (ভারপ্রাপ্ত),পার্বতীপুর। পার্বতীপুর উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়।