• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে উপকারভোগীর মাঝে ক্ষুদ্র ঋণ বিতরন

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“সমাজসেবার ক্ষুদ্র ঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে উপকারভোগীর মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এই ঋণ বিতরণ করা হয়।

দারিদ্র বিমোচনের উদ্দেশ্যে ১৯৭৪ সালে জাতির জনক শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রবর্তিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুতিকাগার হিসেবে স্বীকৃত আরএসএস (পল্লী সমাজসেবা কার্যক্রম) কার্যক্রম এর আওতায় ১৫,৬১,০০০/= টাকা ৪২ জন উপকারভোগীর মাঝে বিতরণ (বিনিয়োগ ও পুনবিনিয়োগ) করা হয় ।

উপকারভোগীর মাঝে ঋণ বিতরণ করেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর ও মুহাম্মদ ইসমাঈল, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর। এ সময় আরো উপস্থিত ছিলেন আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী, পার্বতীপুর এবং তাপস রায় উপজেলা সমাজসেবা অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category