• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পার্বতীপুরে ঋণ বিতরণ

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ভিক্ষুক পুনর্বাসন, গরু বিতরণ পল্লী সমাজ সেবা কার্যক্রম (আর এম সি) এর ঋণ, ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার ( ১৬ এপ্রিল) সকালে পার্বতীপুর উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই ঋণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি-দিনাজপুর-৫। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখা,পার্বতীপুর, দিনাজপুর ও চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর,দিনাজপুর ও মোঃ আমজাদ হোসেন
মেয়র পার্বতীপুর পৌরসভা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখা পার্বতীপুর, দিনাজপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইসমাঈল পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার।

পার্বতীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এটি বাস্তবায়ন করেন উপজেলা সমাজসেবা কার্যালয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তাপস রায় উপজেলা সমাজসেবা অফিসার পার্বতীপুর,দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category