• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় খোকন ইসলাম (৩৫) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধায় শহরের হলদিবাড়ী রেলগেটের অদূরে এ দূঘটনা ঘটে। নিহত খোকন পার্বতীপুর পৌরসভার হলদীবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আঃ মজিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাক প্রতিবন্ধী খোকন বিকাল ৫ টার দিকে হলদিবাড়ী এলাকায় তার বাবার দোকান থেকে বের হয়ে রেললাইন ধরে দক্ষিণ থেকে যেতে থাকে। পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের ৫শ’ মিটার দক্ষিণে পৌছিলে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে তাঁর ধাক্কা লাগে। এতে প্রচন্ড আঘাতে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
প্রতিবেশী আল আমিন জানান, খোকন শ্রবন ও বাক প্রতিবন্ধী হলেও খুব ভালো মানুষ ছিলো। সে যেখানেই থাকুক না কেন নামাজের সময় হলে মসজিদে উপস্থিত হয়ে জামাতে অংশ গ্রহন করতো।
এ বিষয়ে সরাসরি যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন,ট্রেনের ধাক্কায় মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তাঁর পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category