• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে পৌরসভা বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে পৌরসভা ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে পুরাতন বাজার হাটে (ধান হাটিতে) এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান এর সভাপতিত্বে,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য পার্বতীপুর-ফুলাড়ী (দিনাজপুর-৫),বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক আহ্বায়ক দিনাজপুর জেলা বিএনপি ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ, জেড, এম রেজওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ, জেড, এম মেনহাজুল হক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরদার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সোহেল মারুক স্বপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category