• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বখতিয়ার আহম্মেদ কচি। পার্বতীপুর
উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম শাহ্ এর সভাপতিত্বে এবং মোঃ মমিনুল ইসলাম (ডাক্তার) ও মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক, মোঃ শাহাদত হোসেন সাদো, শ্রী দিপঙ্কর শাহা মানিক, মোঃ মাহাবুর রশিদ সংগ্রাম, মোঃ রবিউল ইসলাম বাবু, মোঃ মিজানুর রহমান সিয়াম, মোঃ আবু বকর সিদ্দীক, মোঃ গোলাম রব্বানী (গোলাপ), মোঃ মোকছেদুর রহমান, মোঃ মোশাররফ হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভোটে মাননীয় প্রধানমন্ত্রী হওয়ায় শুকরিয়া আদায় করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
মোনাজাত শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category