• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে রংপুর ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে আতাউর রহমান (আতু) সভাপতি ও আতাউর রহমান সম্পাদক নির্বাচিত

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আয়োজনে পার্বতীপুর ট্যাংকলরী টার্মিনালে এই ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনে সভাপতি পদে খেজুর গাছ প্রতীকে ৮৪৩ ভোট পেয়ে আতাউর রহমান (আতু) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকে জোয়াদুর রহমান পেয়েছেন ৭৬২ ভোট। সহ-সভাপতি পদে মাছ প্রতীকে ৬২৯ ভোট পেয়ে আবু এহিয়া নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রতীকে আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৪৯৮ ভোট। সাধারন সম্পাদক পদে বাই-সাইকেল প্রতীকে ৫৮৮ ভোট পেয়ে আতাউর রহমান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারিকেন প্রতীকে ফজলুল হক ভূঁইয়া পেয়েছেন ৪৫৭ ভোট। যুগ্ম সাধারন সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে ৮৯০ ভোট পেয়ে মনজুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল প্রতীকে সাদেকুল ইসলাম ভুট্টো পেয়েছেন ৩৫৮ ভোট। সহ সাধারন সম্পাদক পদে সেলাই মেশিন প্রতীকে ফিরোজ রানা ৬৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পানির বোতল প্রতীকে মতিউর রহমান পেয়েছেন ৪১৭ ভোট। অর্থ সম্পাদক পদে ট্রাক্টর প্রতীকে ৯৮১ ভোট পেয়ে আব্দুল্লাহ সরকার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকে কাজী নেওয়াজ পারভেজ পেয়েছেন ৪৯২ ভোট। দপ্তর সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকে ৭৯২ ভোট পেয়ে সোহরাব হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উট পাখি প্রতীকে রেজাউল আলম পেয়েছেন ৭২৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ট্রাক প্রতীকে ৯৬৮ ভোট পেয়ে রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মই প্রতীকে সাকিব হোসেন (ডলার) পেয়েছেন ৬২৪ ভোট। সড়ক সম্পাদক পদে জগ প্রতীকে রামু রায় চুলাই ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকে ওবায়দুল হক ৫১৭ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে টেলিফোন প্রতীকে ১২৮১ ভোট পেয়ে মামুনুর রশিদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিভিশন প্রতীকে শফিউল করিম ১৩৮ ভোট পেয়েছেন। শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মাজেদুল হক চশমা প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বালতি প্রতীকে সিরাজুল ইসলাম পেয়েছেন ৫২২ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে বাল্ব প্রতীকে ৪৯৫ ভোট পেয়ে মশিউর রহমান প্রথম ও আম প্রতীকে ৪৪৮ ভোট পেয়ে রাজন দ্বিতীয় হয়েছেন।

উল্লেখ্য প্রায় ৯ বছর পর এই সংগঠনটিতে নির্বাচন অনুষ্ঠিত হলো। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১৮ টি বুথে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হকের সার্বক্ষনিক পর্যবেক্ষণে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজিজ পলাশ রাতে ভোটের ফলাফল ঘোষণা শুরু করেন এবং এর পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করতে আজ রবিবার সকাল পর্যন্ত সময় লেগে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category