• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

পার্বতীপুরে শ্রী রাধাকৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে শ্রী রাধাকৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ৩ নম্বর রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ঘাটপাড়ায় রাধাকৃষ্ণ মন্দিরের উদ্বোধন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।

মন্দির কমিটি আয়োজিত কমিটির সভাপতি করুনা কান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক।

সুমন সরকারের সঞ্চালনায় সভায় প্রধান ও বিশেষ ছাড়াও বক্তব্য রাখেন কমিটির সভাপতি করুণা কান্ত রায়,পল্লী বিদ্যুতের উপ প্রকৌশলী বিজয় কান্তি, পৌর কাউন্সিলর কৈলাস প্রসাদ রামপুর ইউনিয়নের আওয়ামীগের সভাপতি হুমায়ুন কবীর, চন্দ্র শেখর লৌহানী প্রমুখ।

প্রথম পর্বের আলোচনা সভা শেষে কুমোদিনী ফিতা কেটে বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইসলাম প্রামানিক এবং দ্বিতীয় পর্বের আলোচনা শেষে রাধাকৃষ্ণ মন্দিরের ফিতা কেটে উদ্বোধন করেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জন শীল গোপাল এম পি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category