• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুর অয়েল ডিপো অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল

দিনকাল বিডি ২৪ / ৪০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড পিওএল অয়েল ডিপো অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানা গেছে। জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডিপোর যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল আনলোড পয়েন্টের মটর রুমে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়।
ডিপোর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনার পর ডিপোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।
খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি নিশ্চিত করেছেন স্হানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

জানা গেছে,বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন পার্বতীপুর ডিপোর মাধ্যমে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ করে। ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমেও এ ডিপোতে তেল আসে। ডিজেল, পেট্রোল ও অকটেন মিলিয়ে ডিপোটির ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার মেট্রিক টন।

বিপুল জ্বালানি মজুতের কারণে এমন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় এবার বড় বিপদ এড়ানো গেলেও আগুনের কারণ খুঁজে বের করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি বলে অভিজ্ঞ মহল মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category