• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুর পৌরসভার বাজেট ঘোষণা

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ জুন, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুর উপজেলার পার্বতীপুর পৌরসভার ২০২৩-২০২৪ ইং অর্থ বছরে ৫৬ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৬৮৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে পৌরসভা সভাকক্ষে পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন এ বাজেট ঘোষণা করেন।

পার্বতীপুর পৌরসভার বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে, ৫ কোটি ৮ লাখ ৭০ হাজার ৬৮৬ টাকা, উন্নয়ন খাতে অনুদান ৯০ লাখ, বিশেষ উন্নয়ন অনুদান ৫০ লাখ ও আই,ইউ,আই,ডি,পি এবং এম,জি,এস,পি প্রকল্প সাহায্য ধরা হয়েছে ৫০ কোটি টাকা। অপরদিকে, ব্যয় দেখানো হয়েছে ৫৬ কোটি ৮ লাখ ৭০ হাজার ৬৮৬ টাকা এবং সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৪০ লাখ টাকা।

বাজেটে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, রাস্তা, ড্রেন, মসজিদ, মাদ্রাসা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন/ভাতাসহ ধর্মীয় উপসনালয় এর প্রতি বেশি গুরুত্ব দেয়া হয়েছে। মেয়র বলেন, প্রথম শ্রেনীর এই পৌরসভার উন্নয়নে মূল প্রতিবন্ধক ভূমি সমস্যা। ভূমি সমস্যার সমাধানের জন্য পৌরসভা প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বাজেট অধিবেশনে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category