• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুর পৌরসভা নির্বাচনে মেয়রসহ ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

দিনকাল বিডি / ১৯৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার নির্বাচনে মেয়র সহ ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। পার্বতীপুরে আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ে যাচাই বাছাই করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করেন রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক। এ সময় মেয়র পদে স্বতন্ত্র দুই প্রার্থী পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাছানুল ইসলাম প্রামানিক ও পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমানের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়। এছাড়াও সংরক্ষিত নারী আসনের দুই মহিলা কাউন্সিলর প্রার্থী রুবিনা আক্তার ও মাহাফুজা বেগম এবং কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মানজুর রশিদসহ ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেজাউল করিম জানান, ১’শ সমর্থনকারীর তালিকায় অনিয়মের অভিযোগে দুই মেয়র প্রার্থী এবং হলফনামায় স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারনে ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

পার্বতীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এ.জেড.এম মেনহাজুল হকসহ ৫ জন, পৌরসভার ৩ সংরক্ষিত নারী আসনের বিপরীতে ১৮ জন ও ৯ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।
এবারের নির্বাচনে পৌরসভার ৯ ওয়ার্ডের ৩৩ হাজার ৩’শ ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category