• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে রওশন আলী স্মৃতি পাঠাগার উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ২৬৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে মরহুম রওশন আলী সরকার স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। মরহুম রওশন আলী সরকার এই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। মঙ্গলবার (৫ মার্চ) সকালে পাঠাগারটির উদ্বোধন করেন তাঁর আপন ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মোঃ রজব আলী সরকার।

উদ্বোধন শেষে বিদ্যালয়ের সভাপতি মোঃ রজব আলী সরকার ছাত্রীদের মাঝে লাইব্রেরী কার্ড হস্তান্তর করেন। তিনি ছাত্রীদের বলেন, কোন বই যেন লাইব্রেরীতে পড়ে না থাকে। ছাত্রীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস করতে হবে। তিনি আরও বলেন, পাঠাগারটিকে আরও সমৃদ্ধ করা হবে।

সভাপতি পাঠাগারে গেলে তাকে স্বাগত জানান সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক সহকারী শিক্ষক রাজ্জাক আলী। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রোজিনা খাতুন সহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category