• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুর রেলওয়ে এলাকায় মাদক বিরোধী অভিযান,ভ্রাম্যমাণ আদালতে ৭ মাদক সেবীর কারাদণ্ড ও জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ৭ মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন।

জানা গেছে,মাদক সেবনের দায়ে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী জানিয়েছেন,পার্বতীপুর রেলওয়ে শহরের ধুপিপাড়া ও সাবেপাড়া এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম হাসান (৩২),আসিফ (২২), ফিরোজ (৩০), সাজেদুর রহমান (২৫), সাব্বির (৩০), মামুনুর রশিদ লিমন (৩৬) ও জাবেদ (২৮) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। মাদক সেবনের দায়ে ঘটনাস্হলেই ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে কারাদণ্ড ও জরিমানা শাস্তি প্রদান করেন। একই দিন বিকেলে আসামীদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category