• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুর সমিতি ঢাকা’র উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার মাহফিল

দিনকাল বিডি / ১০২ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে পার্বতীপুর সমিতি ঢাকা’র উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) পার্বতীপুর সমিতি ঢাকা’র আয়োজনে পার্বতীপুরের দারূল উলুম ক্বওমী মাদরাসায় এতীম শিক্ষার্থীদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে,ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পার্বতীপুর সমিতি ঢাকা’র ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল,সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মোহাম্মদ গালিব,সহ-সাধারণ সম্পাদক আইন বিষয়ক সম্পাদক আয়াতুল্লাহ আল খামেনী,আন্তর্জাতিক সম্পাদক ইউনুস,সদস্য এরফান খান লাল,মাহফুজ আলম মবিন সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতার মাহফিলে উপস্থিত সমিতির নেতৃবৃন্দ এতীম শিক্ষার্থীদের সাথে সময় কাটান এবং আগামীতে তাদের কল্যাণে আরও সহযোগিতার আশ্বাস দেন। পার্বতীপুর সমিতি ঢাকা’র সমাজসেবামূলক কর্মকান্ড বরাবরের মতোই অগ্রণী ভূমিকা রেখে চলেছে এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সমিতির নেতৃবৃন্দ।
পার্বতীপুর সমিতি বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। যার মধ্যে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা অন্যতম বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category