• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বত্য বান্দরবান থেকে ৩০ কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ জুন, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
পার্বত্য জেলা বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী সন্দেহে গ্রেপ্তারকৃত ৩০ কারাবন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে কেএনএফ সদস্য সন্দেহে আটক ব্যক্তিদের মধ্যে মোট ৬৩ সদস্যকে চট্টগ্রাম কারাগারে নেয়া হলো।
শনিবার (২৯ জুন) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান কারাগার থেকে তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা কারাগারের সুপার জান্নাত উল ফরহাদ।

তিনি বলেন, বান্দরবান কারাগারে স্থান সংকুলন না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ৩০ বন্দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। বান্দরবান জেল সুপার জানান, জেলা কারাগারে বন্দি রয়েছেন ৩৩৮ জন। তবে, এই কারাগারে ১৪ নারী সহ এক’শ জন পুরুষ বন্দির ধারণ ক্ষমতা রয়েছে। স্থান সংকুলন না হওয়ায় প্রথম দফায় ৩৩ এবং দ্বিতীয় দফায় ৩০ জনকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গত ১১ জুন ১৬ জন নারী সহ মোট ৩৩ কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য , গত ২ এপ্রিল রাতে বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা, পুলিশ ও আনসার বাহিনীর অস্ত্র লুট এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে।
আর এ ঘটনার পর রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটি সহ মোট ২২টি মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category