• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পিআরসহ ৫ দফা দাবিতে নাচোলে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ৩৯১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

২৬/০৯/২০২৫

মোঃ ইব্রাহীম,স্টাফ রিপোটার- জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং পিআর (চৎড়ঢ়ড়ৎঃরড়হধষ জবঢ়ৎবংবহঃধঃরড়হ) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরুহয়ে। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেত্রীবৃন্দেরর বক্তব্য পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমীর ডা. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডা. মিজানুর রহমান বলেন, “২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়ে গেছেন। এরপর ছাত্র-জনতার আকাক্সক্ষা অনুযায়ী অনড় পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সেই জনগণই ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে।” তিনি আরও বলেন, ঐক্যমত কমিশনে ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে রয়েছে। তিনি পিআর বাস্তবায়নের জন্য গণভোটের দাবি জানিয়ে বলেন, “গণভোটের মাধ্যমে যাচাই করুন রায় পিআরের পক্ষে আছে নাকি বিপক্ষে। জনগণ যদি পিআর মানে, তাহলে আপনাদেরও মানতে হবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণভোটের রায় যদি পিআরের বিপক্ষে যায়, তবে আমরা মেনে নেবো না। কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে।” পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পিআরের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি বেশীশক্তি ও কালো টাকামুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট ও সরকার গঠন হয়, তাহলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই, তাই তারা পিআর ঠেকাতে চায়।” ড. মিজানুর রহমান জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার উদাত্ত আহŸান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category