• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

পোরশায় আন্তর্জাতীক সাক্ষরতা দিবস পালন

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যকে আলোকে নওগাঁর পোরশায় আন্তর্জাতীক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগীতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। এসময় প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা কর্মকর্তা শামসুল আলম দেওয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category