• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর)
আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী
মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলমের পক্ষে এক
নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নওগাঁর পোরশা
উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কালিনগর সরকারি প্রাথমিক
বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের
আমির সাগর আলী। উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের
পরিচালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে
ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। প্রধান
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয়
সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। এসময় নওগাঁ জেলা
জামায়াতের নায়েবে আমির মহিউদ্দিন, জেলা জামায়াতের কর্মপরিষদ
সদস্য ও নওগাঁ-১ আসনের নির্বাচন পরিচালক নওশাদ আলী, জেলা খেলাফত
মজলিশের সভাপতি ফজলুল হক শাহ্ধসঢ়; চৌধুরী, এনসিপির কেন্দ্রীয়
যুবশক্তির সদস্য সচিব নিশাদ আহমেদ, নিয়ামপুত উপজেলা জামায়াতের
আমির আফজাল হোসেন ও সাপাহার উপজেলা জামায়াতের আমির আবুল
খায়ের সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াত
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category