• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় পটল পাতার বড়ায় জীবিকা নির্বাহ শফিকুলের

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জুন, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলা সদর নিতপুরে ব্যতিক্রমী এক
খাবার পটলপাতার তৈরী বড়া বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন শফিকুল ইসলাম।
কোনো চটকদার বা নামী-দামী খাবার নয় দীর্ঘ আট বছর ধরে কেবল “পটল পাতার
তৈরী বড়া” বিক্রি করেই স্বাবলম্বী শফিকুল। এই পটলপাতার বড়া বিক্রি করে স্ত্রী,
পাঁচ ছেলে-মেয়ে সহ সংসার চালান তিনি। তবে কাহারও কাছে হাত পাততে হয়না
তাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে জন্ম গ্রহণ করলেও পরিবার নিয়ে
দির্ঘ্যদিন বসবাস করছেন পোরশা উপজেলার নিতপুর মাস্টার পাড়ায়। শফিকুল
জানান, আট বছর আগে সামান্য পুঁজি নিয়ে উপজেলার গেটের পাশে ছোট
একটি দোকান ঘরে পটলপাতার বড়া বিক্রি শুরু করেন। শুরুতে অনেকেই এই খাবরটি
খুব ভাল মনে করতো না। চমৎকার স্বাদের কারণে অল্প দিনেই এই বড়া বেশ জনপ্রিয়
হয়ে ওঠে। প্রতিদিন বিকেল হতেই ভোজন প্রেমি ক্রেতারা তার দোকানে ভিড়
জমান। তিনি আরো জানান, শুরুর দিকে পটলপাতা সংগ্রহ করে বড়া ভেজে বিক্রি
করা কাজটা সহজ ছিল না। তারপরেও তিনি দমে যাইনি। আর বড়া তৈরি করতে বেশ
পরিশ্রম করতে হয়। এতে পটলপাতা সংগ্রহ থেকে শুরু করে মশলার সঠিক মিশ্রণ
সব তাকে নিজেই করতে হয়। আট বছর ধরে এই বড়া বিক্রি করেই চলে তার আমার
সংসার। সন্তানদের পড়ালেখাও চলছে এর আয় থেকে। প্রতিদিনি তিনি ২ হাজার
থেকে ২ হাজার ৫০০ টাকার বড়া বিক্রি করেন। তবে মানুষের ভালোবাসাই তার এই
কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে জানান তিনি।
​নিয়মিত দোকানে আশা কয়েকজন বড়া ক্রেতা জানান, শফিকুলের হাতের তৈরী পটল
পাতারবড়া অত্যান্ত মচমচে ও সুস্বাদু। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে তৈরি এই
বড়া এ এলাকার একটি জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে। দামে কম হওয়ায় সব
শ্রেণী পেশার মানুষ বড়াটি খায়। তারা জানান, ​কোন কাজই যে ছোট নয়,
শফিকুল ইসলাম আট বছর ধরে তা প্রমাণ করে চলছেন। তবে সরকারি বা বেসরকারি
সহযোগিতা পেলে তার এই ক্ষুদ্র ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারতো
বলে তারা মনে করছেন। শফিকুলের এই নিজ কর্মসংস্থানের প্রচেষ্টা সমাজের
বেকার যুবকদের জন্য এক দৃষ্টান্ত বলা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category