• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

পোরশায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজীতে অতিষ্ঠ জনজীবন

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

ডিএম রাশেদ পোরশা (নওগাঁ) :
নওগাঁর পোরশায় প্রায় দেড় সপ্তাহ ধরে লাগাতার বিদ্যুতের ভেলকিবাজীতে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা পোরশা উপজেলার জনজীবন। চলমান তাপদয়াহে দিন ও রাতের অধিকাংশ সময়েই বিদ্যুৎ না থাকায় চরম অতিষ্টের মধ্যে রয়েছেন গোটা পোরশা উপজেলাবাসী। রমজান মাসে রোজাদার ব্যাক্তিরা চরম কষ্টের মধ্যে পড়েছেন। সেহরী, ইফতার ও নামাজের সময়ও ঠিকমত বিদ্যুৎ থাকছে না। ঈদ মৌসুমে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। বিদ্যুৎ না থাকায় বোরো ধানে পর্যাপ্ত পানি দিতে পাচ্ছেন না চাষীরা। উঁচু জমিতে বোরো ধান মারার উপক্রম।
জানা যায়, কোন প্রকার প্রকৃতিক র্দুযোগ না থাকলেও হঠাৎ করে গত দেড় সপ্তাহ ধরে পোরশা উপজেলায় বিদ্যুতের ভেলকিবাজী দেখা দিয়েছে। রাত-দিন প্রায় সময়েই বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যেই থাকছে। উপজেলার গুরুত্বপূর্ণ বাজার-হাটসহ প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিদ্যুতের অবস্থা একেবারেই করুন। ১০মিনিট, ২০মিনিট কখনও আবার ৩০মিনিট পর পর বিদ্যুৎ আসা যাওয়া করছে। এই অবস্থা গত দেড় সপ্তাহ ধরেই। রাত-দিন ২৪ঘন্টা এভাবেই চলছে। বিদ্যুৎ থাকছেনা সেহরী ও ইফতারের সময়ও। চলমান তাপদাহের মধ্যে বিদ্যুতের এমন ভেলকিবাজীতে চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন রোজাদার ও ব্যবসায়ীরা। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবি ও সাধারন মানুষও।
উপজেলার প্রাণকেন্দ্র সারাইগাছী বাজারের ব্যবসায়ী একরামুল হক জানান, গত ১০ থেকে ১১দিন ধরে বিদ্যুতের ভেলকিবাজী শুরু হয়েছে। ২৪ঘন্টা শুধু বিদ্যুৎ যায় আর আরে। কখনো ১০মিনিট পর পর কখনো ২০মিনিট পর পর কখনো আবার আধা ঘন্টা পর পর বিদ্যুৎ আসা-যাওয়া করছে।
উপজেলার সহড়ন্দ মোড়ের ব্যবসায়ী হাসান জানান, ২৪ঘন্টা যেভাবে বিদ্যুৎ যাওয়া আসা করছে, তাতে বিদ্যুৎ থাকে না বললেই চলে। সেহরী, ইফতার ও নামাজের সময়ও বিদ্যুৎ থাকছে না বলেও জানান তিনি।
বোরো চাষী ফরহাদ হোসেন জানান, বিদ্যুৎ না থাকায় গভীর নলক‚প থেকে পর্যাপ্ত পরিমানে জমিতে পানি দিতে পাচ্ছেন না তিনি। যে কারণে তার উঁচু জমির বোরো ধান মরার উপক্রম হয়ে গেছে।
এ ব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পোরশা জোনাল অফিসের ডিজিএম সেকেন্দার আলী দাবী করে জানান, এই সমস্যা শুধু পোরশা উপজেলায় নয়, সারা দেশেই এই সমস্যা চলছে। তিনি জানান, পোরশা উপজেলায় মোট বিদ্যুতের চাহিদা ১৩মেগাওয়াট। সেখানে আমরা পাচ্ছি মাত্র ৬থেকে সাড়ে৬ মেগাওয়াট বিদ্যুৎ। কবে নাগাদ সাভাবিক অবস্থায় ফিরবে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছুই বলতে পারেন নি। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category