• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে নিয়ামতপুর থেকে উদ্বোধনী ও সমাপনি বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। শনিবার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন। উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রীর পক্ষে প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিভিন্ন খামারী ও গরুমালিকদের প্রানিসম্পদ বৃদ্ধির লক্ষে পশুপালনে উৎসাহ প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও সালমা আক্তার।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category