• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় প্রাথমিক সহকারি শিক্ষকগণের স্মারকলিপি প্রদান

দিনকাল বিডি / ৫২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রাথমিক সহকারি শিক্ষকদের তিনদফা দাবি বাস্তবায়নের জন্য ইউএনও এবং প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের অফিস কক্ষে তাকে ওই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির মাধ্যমে সহকারি শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে, ১০ ও ১৬ পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান ও সহকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবি জানানো হয়। এসময় রাজবাড়ীতে সহকারি শিক্ষকগণের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়। এর আগে একই দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেনকে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপজেলার সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এবিষয়ে জানতে চাইলে ইউএনও রাকিবুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন সহকারি শিক্ষকগণের স্মারকলিপি পেয়েছেন বলে নিশ্চিত করেন এবং বিষয়গুলি উর্দ্ধতন কতৃপক্ষকে অবগত করা হবে বলে জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category