• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পোরশায় মলমপার্টির দুই নারী সদস্য সহ তিন জন আটক

দিনকাল বিডি / ১০২ Time View
প্রকাশঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশার ছাওড় বলদাহার (কামারধা) গ্রামে দিনে বাড়িতে প্রবেশ করে চুরি করার সময় মলমপার্টির দুই নারী সদস্য সহ তিন সদস্যকে আটক করে থানা পুলিশে দিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই গ্রামের শামসুল হকের ছেলে নাজমুল হকের বাড়িতে মলমপার্টির ওই সদস্যরা সংগোপনে প্রবেশ করেন। এসময় নাজমুলের স্ত্রী সাথী খাতুন বাড়িতে একাই ছিলেন।

বাড়িতে প্রবেশ করে তারা তাকে ধরে বাড়ির জিনিসপত্র চুরি করার চেষ্ঠা করলে সাথীর চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে দুই নারী ও সিএনজি চালককে ধরে ফেলে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটকৃতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কালুপুর গ্রামের মহির উদ্দিনের মেয়ে রোকসানা (৪০) ও নাইমুদ্দিনের স্ত্রী জোসনা (৫০) এবং হোগলা গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে নাসিম (৪৫)। এদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category