• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৪৮ Time View
প্রকাশঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

​পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ
এবং সাইবার ক্রাইম প্রতিরোধে জেলা পুলিশের এক বিশেষ সচেতনতামূলক সভা
অনুষ্ঠিত হয়েছে। বুধবার থানা পুলিশ ও জেলা পুলিশের আয়োজনে মশিদপুর
দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পুলিশ সুপার শিক্ষার্থীদের
উদ্দেশ্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান
জানান। এসময় দেশীয় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি সবাইকে সচেতন
থাকার আহ্বান জানান। একই সাথে ফেসবুক বা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে
সাইবার অপরাধ থেকে সতর্ক থাকা এবং বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিজেদের
পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করার পরমর্শ দেন। এছাড়াও সাইবার জগতে
নিরাপদ থাকা এবং মাদকমুক্ত সুস্থ জীবনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন
দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান কেেরন। সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আল-মামুন শিক্ষার্থীদের জন্য এ ধরনের জীবনমুখী ও সচেতনতামূলক উদ্যোগ
গ্রহণ করায় পোরশা থানা ও জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
জ্ঞাপন করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ
সুপার শ্যামলী রানী বর্মন, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এবং পোরশা
থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। এসময় শিক্ষক-শিক্ষিকা, স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ
সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দানিপুকুর সাধুপল মাধ্যমিক বিদ্যালয়ে
আয়োজিত সচতেনতামূলক সভায় যোগদেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category